হাজার বছরের পুরোনো দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি জনসম্মুখে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
হাজার বছরের পুরোনো দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি
সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি ১০০০ বছরের পুরোনো একটি অত্যন্ত দুর্লভ পাণ্ডুলিপি জনসম্মুখে এনেছে। ‘গরিব আল কোরআন’ শিরোনামের এই ঐতিহাসিক পাণ্ডুলিপিটি প্রখ্যাত ভাষাবিদ আবু উবাইদাহ মামার ইবনে আল মুসান্নার লেখা।-গালফ নিউজ
চতুর্থ হিজরি শতাব্দীর এই পাণ্ডুলিপিটিতে মোট ২৩টি পৃষ্ঠা রয়েছে। ১৭ বাই ২২ সেন্টিমিটার আকৃতির এই পাণ্ডুলিপিটি অত্যন্ত স্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা হয়েছে। তবে এর সূরাগুলোর নাম চমৎকার কুফিক লিপিতে অলঙ্কৃত করা হয়েছে। কোরআন বিজ্ঞানের ওপর লেখা এই মূল্যবান পাণ্ডুলিপিটি এখন পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি।
লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহশালায় কোরআনের ব্যাখ্যা এবং ভাষাতত্ত্বের ওপর কয়েক শতাব্দী পুরোনো বেশ কিছু বিরল পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে আবু ইশাক আল জাজ্জাজ ও ইবনে কুতাইবাহ আল দিনওয়ারির গুরুত্বপূর্ণ কাজ যেমন রয়েছে, তেমনি ষষ্ঠ হিজরি শতাব্দীতে অনুলিপি করা বিখ্যাত তাফসিরে তাবারির কিছু অংশও সংরক্ষিত আছে।
বর্তমানে এই লাইব্রেরির আর্কাইভে কোরআনের ব্যাখ্যা সম্পর্কিত ১৮৫টিরও বেশি দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে। এছাড়া কোরআনের তিলাওয়াত, ব্যাকরণ এবং ব্যাখ্যার ওপর আরও শত শত প্রাচীন টেক্সট বা মূল পাঠ্য সংগৃহীত আছে।
কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষ জানায়, তাদের মূল লক্ষ্য হলো বিরল পাণ্ডুলিপি, দলিল, আলোকচিত্র এবং মুদ্রা প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষকে প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। পাশাপাশি এই অমূল্য প্রাচীন সম্পদগুলো গবেষকদের জন্য সহজলভ্য করে জ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করাও তাদের অন্যতম উদ্দেশ্য।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য





